News Flash

Image

Dead Body : নদীতে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া, ২২ এপ্রিল : শুক্রবার সকালে তেলিয়ামুড়া দশমিঘাট এলাকায় নদীতে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা যায় অন্যান্য দিনের মতো জেলেরা নদীতে মাছ ধরতে গেলে তাঁদের জালে মৃতদেহটি ওঠে। জেলেদের জালে মৃতদেহটি উঠার সাথে সাথেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলেরা বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানান। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অজ্ঞাত পরিচয় শিশু কন্যার মৃতদেহ সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তথাকথিত ভদ্র সমাজে পাপের বোঝা হিসেবে ভূমিষ্ঠ হওয়ার কারণেই হয়তো শিশুটিকে খোয়াই নদীর জলে ফেলে দিয়েছে পাষন্ড মা বাবা। নদী থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ধরনের ঘটনাকে চরম সামাজিক অবক্ষয়ের শামিল বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top