News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : সোনামুড়া কুলুবাড়ি এলাকায় গত চারদিন ধরে বিদ্যুৎ নেই, বিক্ষোভে অবরোধ
Image

Protest : সোনামুড়া কুলুবাড়ি এলাকায় গত চারদিন ধরে বিদ্যুৎ নেই, বিক্ষোভে অবরোধ

আগরতলা, ২২ এপ্রিল : সোনামুড়ার কুলুবাড়ি এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎ নেই। তাতে ওই এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে চলেছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা অন্যদিকে বিদ্যুৎ চপলতা। বিদ্যুৎ চপলতার কারণে পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানালেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকার মানুষজন শুক্রবার সকাল থেকে সোনামুড়া বক্সনগর সড়কে কুলুবাড়ী বাজারে পথ অবরোধের শামিল হন। পথ অবরোধ করার ফলে ওই সড়কপথে সমস্ত রকম যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান। বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা ও অবরোধ স্থলে পৌঁছান। অবরোধকারীর জনগণকে বিদ্যুৎ নিগমের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় খুব শীঘ্রই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে। তারা জানান, ঝড় বৃষ্টির ফলে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে না পারায় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। খুব শীঘ্রই যেসব এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি সেসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে বলে তারা আশা ব্যক্ত করেন।

প্রশাসন এবং বিদ্যুৎ এর কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এদিকে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পরায় গত চারদিন ধরে বিস্তীর্ণ এলাকার জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। অপর একটি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ নিগমের ঠিকাদাররা বকেয়া বিলের টাকা সময়মত পান না বলে তারা মেরামতির কাজ করতে অনীহা প্রকাশ করে চলেছেন। সে কারণেই  সোনামুড়া বক্সনগর এর বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে জটিল সমস্যায় পড়তে হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top