News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বস্তি পেলেন লালুপ্রসাদ, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর
Image

স্বস্তি পেলেন লালুপ্রসাদ, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর

রাঁচি, ২২ এপ্রিল (হি.স.): পশুখাদ্য মামলা কেলেঙ্কারির একটি মামলায় জামিন পেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদব৷ শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট লালুকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে, অর্ধেক হেফাজত ও স্বাস্থ্য সংক্রান্ত কারণে বিচারপতি অপরেশ কুমার সিং লালুকে জামিন দিয়েছেন। লালুর আইনজীবী জানিয়েছেন, “অর্ধেক হেফাজত ও স্বাস্থ্য সংক্রান্ত কারণে লালুপ্রসাদকে জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। তাঁকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। লালুপ্রসাদকে ১ লক্ষ টাকা জামানত এবং ১০ লক্ষ টাকা জরিমানা হিসাবে জমা দিতে হবে।

প্রসঙ্গত, ডোরান্ডা কোষাগার থেকে বেআইনি ভাবে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ১৯৯৬ সালে এই কেলেঙ্কারিতে মামলা দায়ের করে সিবিআই। ১৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দোষী লালুপ্রসাদকে সিবিআই আদালত ৫ বছরের সাজা ঘোষণা করেছিল৷ পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিল আদালত। এর বিরুদ্ধে কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি৷ এদিন সেই মামলায় জামিন পেলেন আরজেডি প্রধান।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top