News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : আমবাসা রেল স্টেশনে দুই মহিলার ব্যাগ ছিনতাই
Image

Thief : আমবাসা রেল স্টেশনে দুই মহিলার ব্যাগ ছিনতাই

আমবাসা, ২১ এপ্রিল : আমবাসা রেলস্টেশন থেকে দুই মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইবাজরা। জানা গেছে, আমবাসা রেল স্টেশনে অবস্থানরত দুই মহিলার কাছ থেকে দুটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ওই দুই মহিলার ব্যাগে নগদ টাকা এবং সোনা গয়না ছিল বলে জানা যায়।

এ ব্যাপারে জিআরপি এবং আমবাসা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট মহিলারা। অভিযোগ পাওয়ার সাথে সাথেই জিআরপি এবং আমবাসা থানার পুলিশ অভিযুক্তদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। তবে সংবাদ লেখা সময় পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়া উদ্ধার কিংবা ছিনতাইকারীদের জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ। আমবাসা রেল স্টেশন থেকে দুই মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য যাত্রী সাধারণের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সাধারণ মানুষের তরফ থেকে জোরালো দাবি উঠেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top