News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : নেশা সামগ্রী উদ্ধারে সাফল্য পুলিশের, আটক নেশা কারবারি
Image

Arrested : নেশা সামগ্রী উদ্ধারে সাফল্য পুলিশের, আটক নেশা কারবারি

বিশালগড়, ২১ এপ্রিল : আবারো নেশা সামগ্রী উদ্ধারে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। আজ বিশালগড় লালসিং মুড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি দোকানে হানা দেয় পুলিশের দল। দোকান মালিক সমীর দেবনাথের মোবাইল দোকানে প্রথমে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে দোকান মালিক সমীর দেবনাথের বাড়ীতেও তল্লাশি চালায় পুলিশ। সমীর দেবনাথের বাড়ির পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে গাজা, ব্রাউন সুগার সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও একই এলাকায় অবস্থিত সমীর দেবনাথের শ্যালক বাসু দেবনাথের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখানেও সাফল্য পেয়েছে পুলিশ। বাসু দেবনাথের  ঘর থেকে নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এছাড়াও পুলিশের কাছে আরও খবর ছিল নারায়ন দেবনাথ নামে অপর এক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। পরবর্তী সময়ে তাকেও আটক করে নিয়ে আসা হয় থানায়। ঘটনায় মোট তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে  তদন্ত করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তাদের কাছ থেকে এই চক্রের মাস্টারমাইন্ডদের হদিশ মিলতে পারে বলেও আশা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকার সমালোচনায় এসএফআই, অভিযুক্ত আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ১ জুলাই: পশ্চিম ত্রিপুরার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত এক স্কুল পরিদর্শকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 2, 2026

সাব্রুমের প্রসূতির পুত্রসন্তান জন্ম জিবি হাসপাতালে, খোঁজ নিতে হাসপাতালে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ১ জুলাই: সামাজিক যোগাযোগমাধ্যমে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আবেদন ভাইরাল হওয়ার পর জিবি হাসপাতালে চিকিৎসা নিয়ে আলোচনার সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 1, 2026

সাত দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন ডিওয়াইএফআই-এর

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান…

ByByReshmi Debnath Jul 1, 2026

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026
Scroll to Top