News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : চার জুয়ারী আটক, উদ্ধার নগদ টাকা ও জুয়ার সামগ্রী
Image

Arrested : চার জুয়ারী আটক, উদ্ধার নগদ টাকা ও জুয়ার সামগ্রী

তেলিয়ামুড়া, ২০ এপ্রিল৷৷ অবশেষে জুয়ার ঠেকে পুলিশ হানাদারি চালিয়ে চরক মেলা থেকে ঝান্ডি মুন্ডা’  খেলার সামগ্রী সহ নগদ টাকা৷ আটক চার কুখ্যাত৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায়৷

জানা যায়, বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর এলাকায় আয়োজিত হয় বৈশাখী মেলা৷ উক্ত মেলায় সাধারণ মানুষকে জুয়ার প্রতি আকৃষ্ট করে নিঃস্ব করতে প্রকাশ্যে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে মেলা প্রাঙ্গণে জুয়ার খেলার আসর সাজিয়ে বসে৷ আর এই জুয়া বাণিজ্যের খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা জুয়া বিরোধী অভিযানের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলার সামগ্রী ফেলে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় জুয়ারি সহ জুয়া বাণিজ্যের মাস্টার মাইন্ডরা৷ যদিও দীর্ঘ দৌড়ঝাঁপের পর চার কুখ্যাত জুয়ারিকে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয় ‘ঝান্ডি মুন্ডা’ খেলার সামগ্রী সহ বেশ কিছু নগদ টাকা৷ এক বিশ্বস্ত সূত্রের খবর, মেলা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা স্থানীয় বেশ কিছু শাসক দলের চুনুপুটি নেতাকে ঘণ্টা প্রতি ১০,০০০ টাকা নগদ নারায়ণ দিয়েই নাকি এই জুয়া বাণিজ্যের আসর জাঁকিয়ে বসে ছিল জুয়া বাণিজ্যের মাস্টার মাইন্ডরা৷

এলাকাবাসী সূত্রে আরও খবর রয়েছে যে, সংশ্লিষ্ট এলাকায় জুয়া সহ অবৈধ ভাবে দেশী মদ বিক্রেতাদের কাছ থেকে তুল্লা আদায় -কে পেশা হিসাবে বেছে নিয়েছে এলাকার একাংশ শাসক দলের তল্পিবাহক চুনোপুটি নেতারা৷ এখন এটাই দেখার বিষয় পুলিশের জালে আটক কৃত কুখ্যাত ঐ চার জুয়ারির বিরুদ্ধে পুলিশ কি আইনি ব্যবস্থা গ্রহণ করে৷৷

Releated Posts

শিক্ষক সংকট ও অস্বাস্থ্যকর রান্নাঘরের প্রতিবাদে স্কুলের গেটে তালা, বিক্ষোভে অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: শিক্ষক সংকট, মিড-ডে মিলের অস্বাস্থ্যকর রান্নাঘর এবং দীর্ঘদিনের অব্যবস্থার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কৈলাসহরের…

ByByReshmi Debnath Jul 2, 2026

এক সন্তান ও স্বামীকে রেখে কন্যাকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১ জুলাই: সামাজিক অবক্ষয়ের আরেকটি ঘটনা সামনে এসেছে কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে। স্বামী ও ১০ বছরের…

ByByReshmi Debnath Jul 2, 2026

চিকিৎসা পরিষেবার উন্নয়নে ১০ দফা দাবি ‘আমরা বাঙালি’-র, পরিকাঠামো উন্নয়নের ওপর জোর

আগরতলা, ১ জুলাই: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের দুর্ভোগ কমাতে ১০ দফা দাবি জানাল ‘আমরা বাঙালি’।…

ByByReshmi Debnath Jul 2, 2026

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকার সমালোচনায় এসএফআই, অভিযুক্ত আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ১ জুলাই: পশ্চিম ত্রিপুরার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত এক স্কুল পরিদর্শকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top