News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Double Engine: ডাবল ইঞ্জিনের দোহাই দিয়ে দ্বিগুণ ব্যর্থতার নজীর স্থাপন করেছে বিজেপি সরকার : কংগ্রেস
Image

Double Engine: ডাবল ইঞ্জিনের দোহাই দিয়ে দ্বিগুণ ব্যর্থতার নজীর স্থাপন করেছে বিজেপি সরকার : কংগ্রেস

আগরতলা, ১৯ এপ্রিল(হি. স.): ডাবল ইঞ্জিনের দোহাই দিয়ে দ্বিগুণ ব্যর্থতার নজীর স্থাপন করেছে বিজেপি সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধি এভাবেই তোপ দাগেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা। মেহেঙ্গাই মুক্ত ভারত শ্লোগানকে সামনে রেখে কংগ্রেস আজ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

প্রসঙ্গত, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় আজ রাস্তায় নেমেছে প্রদেশ কংগ্রেস দল। জ্বালানির দাম সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশিস সাহা, এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা।  

“মেহেঙ্গাই মুক্ত ভারত” – শ্লোগানকে সামনে রেখে কংগ্রেস বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এদিন কংগ্রেস নেতা আশিস সাহাকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের দোহাই দিয়ে বর্তমান সরকার দ্বিগুণ ব্যর্থতার নজীর স্থাপন করেছে। প্রতিনিয়ত  নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল হচ্ছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ নাগরিক। ত্রিপুরায় শ্রমজীবী অংশের মানুষের অবস্থা আজ বিপন্ন হয়েছে।

সাথে তিনি যোগ করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে জীবনদায়ী ঔষধের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়ে মূল্যবৃদ্ধি করেছে সরকার। তাতে, সাধারণ মানুষের বেঁচে থাকা  দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, দাবি করেন আশীষ সাহা।তিনি জানান, সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্যও এর ব্যতিক্রম নয়।  প্রত্যেক নাগরিককে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার দাবি জানান তিনি। 

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top