News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবি পূরণের আবেদন, নইলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি ট্রেড ইউনিয়নের
Image

কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবি পূরণের আবেদন, নইলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি ট্রেড ইউনিয়নের

আগরতলা, ১৮ এপ্রিল (হি. স.) : বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন। আজ সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা অজয় বিশ্বাস বিজেপি-আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করেছেন।

তাঁর কথায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরার সরকারি কর্মচারীদের অর্জিত অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। কর্মচারীরা বকেয়া ডিএ পাচ্ছেন না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাঁর দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীরা বছরের পর বছর ধরে তাদেরকে নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি মিটিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন। কিন্তু সরকার এসব দাবি পূরণের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকারকে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবিলম্বে অর্জিত অধিকার ফিরিয়ে দিতে এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ অন্যান্য দাবিগুলি মিটিয়ে দেওয়ার জন্য সংগঠনের বর্ষিয়ান নেতা অজয় বিশ্বাস অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, এই সমস্ত দাবি মিটিয়ে না দিলে কর্মচারী সমাজ সহ সকল অংশের মানুষজন আরো বঞ্চিত অবহেলিত হবেন। বঞ্চনার অবসান ঘটাতে সরকারকে সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও তিনি হুশিয়ারি দিয়েছেন। 

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top