News Flash

  • Home
  • ত্রিপুরা
  • India-Bangladesh : ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা
Image

India-Bangladesh : ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ১৭ এপ্রিল : ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আজ আগরতলায় ভারত-বাংলা পর্যটন উৎসব-২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ আগরতলা টাউনহলস্থিত ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিমগ লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে সকালে পতাকা নেড়ে এই শোভাযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের আ’লিক অধিকর্তা শঙ্খশুভ্র দেববর্মা, ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম লেনিন৷

শোভাযাত্রায় বাংলাদেশ ট্যুর কনসালটেন্ট সোসাইটির সভাপতি লোকমান হাসান ফরহাদ, সাধারণ সম্পাদক রত্না আতিকুর, বাংলাদেশ ইন্টারনেশন্যাল ট্যরিজম কনফেডারেশনের সাধারণ সম্পাদক ড. এ আর খান, বাংলাদেশ ইনবডিও ট্যর অপারেটর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন অব ট্যর অপারেটরের সহ সভাপতি মি. রবি ঘোষ সেন, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বা’ল রাজ্যের বিভিন্ন ট্যর অপারেটরগণ, ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট, ত্রিপুরা স্টেট একাডেমি অব ট্রাইবেল কালচার, আগরতলা সাইক্লোহোলিক ফাউণ্ডেশনের প্রতিনিধিগণ, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিনিধিগণ সহ শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, হোটেল মালিক, স্বাধীনতা সংগ্রামী অংশ নেন৷ চিরাচরিত পোশাকে, ট্যাবলু ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের মূল ফটকের কাছে এসে সমাপ্ত হয়৷ শোভাযাত্রা শুরুর আগে বাংলাদেশ ইন্টারনেশন্যাল ট্যুরিজম কনফারেশনের সভাপতি তথা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম লেনিন ত্রিপুরা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ 

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top