News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : পরিস্রুত পানীয় জলের দাবিতে করবুকে পথ অবরোধ
Image

Protest : পরিস্রুত পানীয় জলের দাবিতে করবুকে পথ অবরোধ

করবুক, ১৭ এপ্রিল : পরিস্রুত পানীয় জলের দাবিতে রবিবার সকালে করবুকের ঢেপাইছড়ির বড়বাড়ি থেকে মিশন রোডে যাবার পথে চেলাগাং এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট চলছে। এলাকার নেতা সহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে পানীয় জলের দাবি জানিয়ে তারা ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না। শেষ পর্যন্ত তৃষ্ণা মেটানোর জলের জন্যেই তারা পথ অবরোধ আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, পানীয় জলের অভাবে ওই এলাকার মানুষজন তৃষ্ণায় বুক ফেটে মরার উপক্রম হয়েছে। এলাকায় পানীয় জলের উৎস গুলি শুকিয়ে গেছে। ছড়া নালা এবং কাঁচা কুয়োর অপরিস্রুত পানীয় জল খেয়ে তারা নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকায় চিকিৎসা পরিষেবার  সুযোগও তেমনটা নেই। ফলে অসহায় হয়ে পড়েছেন ওইসব এলাকায় বসবাসকারী জনগণ। তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েই পথ অবরোধের শামিল হয়েছেন।সকাল থেকেই পথ অবরোধের ফলে ওই রাস্তা দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।  অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় মিলিত হন এবং তাদেরকে দ্রুত পরিস্রুত পানীয় জল ট্যাঙ্কারের মাধ্যমে সরবরাহ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতিতে তারা  পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিত দুইবেলা করে পর্যাপ্ত পরিমাণ পরিস্রুত পানীয় জল সরবরাহ না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে প্রশাসনকে  স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধের, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: নিজ বাড়ির বারান্দায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top