News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : সন্তানের বিরুদ্ধে থানায় দ্বারস্ত পিতা, ধৃত ছেলে
Image

Arrested : সন্তানের বিরুদ্ধে থানায় দ্বারস্ত পিতা, ধৃত ছেলে

উদয়পুর, ১৭ এপ্রিল : স্ত্রী-সন্তান ও বৃদ্ধ পিতাকে মারধর করার অভিযোগে আর কে পুর থানায় এক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম নীল মোহন  দেবনাথ। তার পিতা থানায় মামলা করেছেন। বৃদ্ধ পিতার কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে এবং রবিবার সকালে নীলমোহন দেবনাথ তার স্ত্রী এবং সন্তানসহ বৃদ্ধ পিতাকে বেধড়ক মারধর করেছে। অভিযোগ, প্রায় সময় ওই ব্যক্তি আকন্ঠ মদ্যপান করে স্ত্রী সন্তান এবং বৃদ্ধ পিতাকে মারধর করে আসছে। নির্যাতন সহ্য করতে না পেরে রবিবার সকালে বৃদ্ধ পিতা ধরণী দেবনাথ আর কে পুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত নীল মোহন দেবনাথকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনার ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে  কলুষিত হচ্ছে। শুধু তাই নয়, এই ধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয়ের অন্যতম নজির বলেও তারা আখ্যায়িত করেছেন।

Releated Posts

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top