News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Bear Attack : ভাল্লুকের আক্রমণে দুই চোখ হারালেন মহিলা, গুরুতর হাতের অবস্থা, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
Image

Bear Attack : ভাল্লুকের আক্রমণে দুই চোখ হারালেন মহিলা, গুরুতর হাতের অবস্থা, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

শান্তির বাজার(ত্রিপুরা), ১৭ এপ্রিল(হি. স.): রবিবাসরীয় সকালে খাবারের আয়োজনে জঙ্গলে যাওয়া কাল হল জনজাতি গৃহবধুর। হতদরিদ্র পরিবারের ওই গৃহবধূ ভাল্লুকের নৃশংস আক্রমণে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাঁর দুইটি চোখ খুবলে নিয়েছে ভাল্লুক। এছাড়া একটি হাত মারাত্মকভাবে জখম হয়েছে।

আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তির বাজার মহকুমায় তুরমার রায়বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা সুপেন্দ্র রিয়াং-র স্ত্রী মাসন্তী রিয়াং(৪৫) ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন।

ওই গৃহবধুর স্বামী জানিয়েছেন, সকালে খাবারের জন্য জঙ্গলে বাঁশ কুড়ুল সংগ্রহে গিয়েছিলেন তাঁর স্ত্রী। সেখানে ভাল্লুকের আক্রমণে তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। তাঁদের প্রতিবেশী জানান, বাড়ি থেকে ৩০ মিনিট হাঁটা পথ দূরত্বে জঙ্গলে বাঁশ কুড়ুল সংগ্রহে গিয়ে ভয়ানক বিপদের মুখোমুখি হলেন মাসন্তী রিয়াং। জঙ্গলে ভাল্লুকের হামলার পর মহিলার চিত্কার শুনে স্থানীয় মানুষ ছুটে যান এবং তাঁকে উদ্ধার করে প্রথমে শান্তির বাজার হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্ত, সেখানে চিকিত্সকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন।

ওই গৃহবধুর প্রতিবেশী জানান, ভাল্লুক মাসন্তী রিয়াং-র দুইটি চোখ খুবলে নিয়েছে। তাছাড়া, তার হাতেও কামড় দিয়েছে। ফলে তাঁর একটি হাত মারাত্মকভাবে জখম হয়েছে। শুধু তাই নয়, তাঁর মুখের সামনের অংশ বীভত্সভাবে জখম হয়েছে। চিকিত্সকরা তাঁর চিকিত্সা শুরু করেছেন ঠিকই। কিন্ত, আর্থিক দিক দিয়ে ভীষণ দুর্বল ওই পরিবার চিকিত্সার ব্যয়ভার কিভাবে বহন করবে, সেই চিন্তায় পড়েছে।প্রসঙ্গত, ওই এলাকায় ইতিপূর্বেও ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটছে। অতি সম্প্রতি দুইটি ঘটনার পর আজকে ভাল্লুকের নৃশংসতা এলাকাবাসীকে দুশ্চিন্তায় ফেলেছে। স্বাভাবিকভাবেই, এখন বন দফতরের বন্য প্রাণীদের হামলা প্রতিরোধে গুরুত্ব দিয়ে ভাববার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top