News Flash

Image

ফল দোকানের আড়ালে মদ ব্যবসা, ধৃত ব্যবসায়ী

চুড়াইবাড়ি, ১৬ এপ্রিল : ফল দোকানের আড়ালে বিলেতি মদের ব্যবসা করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে আটক এক মদ ব্যাপারী। ধৃতের নাম পিন্টু নমঃ(৩২)। তিনি ইছাই লালছড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া বাজারে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পিন্টু ফল দোকানের আড়ালে অবৈধ বিলেতি মদের ব্যবসা করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ঐ ফল দোকানে অভিযান চালান স্হানীয় থানার সাব ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মা সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দোকানের ভেতর থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের আশিটি দামি বিলেতি মদ। আটক করা হয় দোকান মালিক তথা মদ বিক্রেতা পিন্টু নমঃকে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য আনুমানিক পঁচিশ হাজার টাকা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top