News Flash

Image

প্রকাশ্য দিবালোকে মিলনচক্রে চুরি

আগরতলা, ১৬ এপ্রিল : অরুন্ধতী নগর থানাধীন মিলন চক্রের এক বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের নাম অসীম সরকার।

জানা গেছে, অসীম সরকার স্ত্রী-সন্তানদের নিয়ে চরক মেলায় গিয়েছিলেন। চড়ক মেলা থেকে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে দেখেন সমস্ত জিনিসপত্র তছনছ করে ফেলে গেছে। নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে অরুন্ধতী নগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে চুরির ঘটনার পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করার এখনো কোনো খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মিলন চক্র সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে বেশ কিছুদিন ধরেই সুরের দৌরাত্ম্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top