News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০০৩৮ ভোটে জয়ী বাবুল সুপ্রিয়, বিজেপি-কে পিছনে ফেলে বামেরা দ্বিতীয়
Image

২০০৩৮ ভোটে জয়ী বাবুল সুপ্রিয়, বিজেপি-কে পিছনে ফেলে বামেরা দ্বিতীয়

কলকাতা, ১৬ এপ্রিল (হি. স.) : শেষ পর্যন্ত বালিগঞ্জে বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০,০৩৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। পেলেন প্রায় ৪৮ শতাংশ ভোট। শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। বাম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩৬ শতাংশ ভোট।

এ দিন প্রায় প্রথম থেকেই বালিগঞ্জে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। সকাল সাড়ে ৮টা নাগাদ পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ডের গণনার শেষে ২,১৭০ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে যান তিনি।গায়ক-রাজনীতিক বললেন, ‘লেটস এনজয়’। তৃতীয় রাউন্ড শেষে চার হাজারের বেশি এগিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে বামেরা। বিজেপি ছিল চতুর্থ স্থানে। সকাল ৯টা ৩৫ নাগাদ তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল পায় ৯,৭৫১টি ভোট। কংগ্রেস ২,১৮৬টি ভোট। সিপিএম ৫,০৭৫টি ভোট এবং বিজেপি পায় ৬২১টি ভোট।টালিগঞ্জে হারবেন জেনেও তিনি লড়েছিলেন। বালিগঞ্জে দাঁড়িয়ে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। পঞ্চম রাউন্ড শেষে বাবুল এগিয়ে ছিলেন ৮ হাজার ৪৯৯টি ভোটে। পঞ্চম রাউন্ডের শেষে তিনি ১৬,৫৪৮টি ভোট পান। বাবুলের কথায়, ‘আমি ওয়াফাদার সৈনিক’। বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ।

১০টার কিছু পরে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে ছিলেন ৯ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে ছিল বিজেপি। সওয়া দশটার কিছু পরে সপ্তম রাউন্ড শেষে বাবুল পান ২১,২১৩টি ভোট। সিপিএম প্রার্থী সায়রা পান ১২,৬০০টি ভোট। কংগ্রেস প্রার্থী পান ৩ হাজারের বেশি কিছু ভোট। বিজেপির কেয়া ঘোষ পান ১,১৮১টি ভোট। বেলা পৌনে এগারোটা নাগাদ নবম রাউন্ড গণনার শেষে তৃণমূল পায় ২৬,০৮৫টি ভোট। সিপিএম পায় ১৭,১৬৮টি ভোট। কংগ্রেস ৩,৭৮২টি ভোট এবং বিজেপি প্রার্থী পায় ৩,৩৩৬টি ভোট। এর পর তৃণমূলের অনুকূলে ব্যবধান আরও বাড়ে।

এদিন গণনা কেন্দ্রের ২০০ মিটার বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে ছিল রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী। দ্বিতীয় বলয়ে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা ছিলেন। ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top