News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে দ্বিচারিতা ও স্বজনপোষণের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে
Image

Protest : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে দ্বিচারিতা ও স্বজনপোষণের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে

চুড়াইবাড়ি, ১৫ এপ্রিল৷৷ এবার উত্তর জেলার কদমতলা ব্লকাধীন বরগুল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনকে কেন্দ্র করে দ্বিচারিতা ও স্বজনপোষণের একগুচ্ছ অভিযোগ উত্থাপিত হয়েছে৷ চলতি অর্থবছরের ডি লিস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরগুল গ্রাম পঞ্চায়েতে মোট ২৬৪ জন সুবিধাভোগীর নাম নথিভুক্ত হয়েছে৷ তার মধ্যে বাদ পড়েছে প্রায় ৩০ জনের নাম৷আর তাতে গোটা পঞ্চায়েত জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

স্থানীয় পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা পিয়ালি দেবনাথ জানান, তার বাড়িতে আজ পর্যন্ত একটি লেট্রিন পর্যন্ত দেওয়া হয়নি৷ স্বামী দিনমজুর ও সে উচ্চ মাধ্যমিক পাশ হয়েও বাড়ি বাড়ি কাপড় ফেরী দিয়ে সংসার প্রতিপালন করেন৷ তিনি বলেন,তার স্বামী পান্নালাল দেবনাথের নাম ডি লিস্টে থাকা সত্ত্বেও কি অদৃশ্য কারণে বাদ পড়ে যায়৷ কিন্তু তাদের বসত ঘরটি বাঁশ বেতের জরাজীর্ণ অবস্থায় রয়েছে৷ চার নং ওয়ার্ডের সমরেন্দ্র দেবনাথের মাটির বসত ঘরটি যখন তখন ভেঙে পড়ার উপক্রম৷ ঝিরঝির বৃষ্টি আসলেই ছাউনি দিয়ে জল পড়ে৷ তবুও তাদের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর৷

অপরদিকে তিন নং ওয়ার্ডের বাসিন্দা পাতারুন নেছার স্বামী মারা যাবার পর সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়লে আত্মীয় পরিজন ও স্থানীয়রা যৌথভাবে ছোট্ট একটি পাকা ঘর তৈরি করে দেন৷ যদিও বর্তমানে পাকা ঘরটির করুন দশা৷পাতারুনের অভিযোগ,তার নামটি গ্রাম সভাতে পাশ হলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ কেটে দেয়৷ তারপর পঞ্চায়েত,ব্লক ও জেলা শাসকের দরজায় কড়া নাড়তে নাড়তে কোন সুরাহা হয়নি তার৷ যদিও গোটা বিষয় নিয়ে পঞ্চায়েত সচিব বিরেশ্বর দেবনাথকে জিজ্ঞেস করলে তিনি কোন প্রতিক্রিয়া দেবেন না বলে মুখে কুলুপ এঁটেন৷

এদিকে স্থানীয়দের আরো অভিযোগ, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার দলমত নির্বিশেষে গরীব অংশের মানুষদের সরকারি ঘর বন্টন করছে৷ আর তাতে কোন সন্দেহ নেই৷ কিন্তু বরগুল গ্রাম পঞ্চায়েতে স্বজন পোষণ ও দ্বিচারিতা করা হচ্ছে বলে অভিযোগ৷ তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ৷ অভিযোগ, বর্তমানে যে ২৬৪ জন সরকারি ঘর পেয়েছেন তাদের মধ্যে প্রায় ৪০ জনের পাকা ঘর রয়েছে৷তার মধ্যে জনা পাঁচেকের বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও তাদের ঘর দিয়েছে পঞ্চায়েত৷ তাহলে প্রকৃত গরীব অংশের মানুষ কেন বঞ্চিত?

স্থানীয়রা বলেন, পঞ্চায়েতে এ বিষয়ে কথা বললে তাদের সাফ জানিয়ে দেওয়া হয়, তাদের নাকি পাকা ঘর রয়েছে, তাই তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া সম্ভব হবেনা৷ অতঃপর স্থানীয়রা নিরুপায় হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ দাবি করছেন৷ তবে জনা কয়েক নেতা আমলারা নিজ স্বার্থ চরিতার্থ করতে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, ভাবমূর্তি বদনাম করার অপচেষ্টা করছেন নাতো? প্রশ্ণ নানা মহলে৷

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top