News Flash

Image

Thief : ধর্মনগরে দুঃসাহসিক চুরি

ধর্মনগর, ১৩ এপ্রিল : ধর্মনগরের আলগাপুর ৩ নং ওয়ার্ডের দুটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একটি বাড়ি থেকে নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতে সক্ষম হলেও অপর একটি বাড়ি থেকে তেমন কোন কিছু নিতে পারেনি চোরের দল, এমনটাই জানা গেছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাতে আলগাপুর এলাকার ৩ নং ওয়ার্ডের সঞ্জীব নাগের বাড়িতে হানা দেয় চোরের দল। গৃহকর্তা সঞ্জীব নাগ সপরিবারে কলকাতা গিয়েছিলেন। বাড়িতে রেখে গিয়েছিলেন তার বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে। বাড়িতে শ্বশুর-শাশুড়ি থাকা সত্ত্বেও চোরের দল ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি আলমারি ভেঙ্গে নগদ টাকা, সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ঘটনা প্রত্যক্ষ করেন এবং বিষয়টি স্থানীয়দের জানান। 


ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, একই রাতে পার্শ্ববর্তী বাবুল কুমার নাথের বাড়িতেও চুরির চেষ্টা করেছে। বাবুল কুমার নাথের গ্রিলের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে জানালা ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রে তারা সফল হয়নি। পর পর একই রাতে দুটি বাড়িতে চোরের হানার সংবাদে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top