News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু সবজি ব্যবসায়ীর
Image

Death : বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু সবজি ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বিষাক্ত পোকার কামড়ে মর্মান্তিক মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর৷ মৃতের নাম মিন্টু সরকার৷ বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায় বিশ্রামগঞ্জ বাজারে শুক্রবার সবজি বিক্রি করার সময় একটি বিষাক্ত পোকা কামড় দেয়৷ পরিবারের তরফ থেকে তাকে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার কিডনিতে বিষাক্ত পোকার কামড়ে মারাত্মক বিষক্রিয়া হয়েছে৷

চিকিৎসকরা চেষ্টা চালালেও তাকে শেষ রক্ষা করতে পারেননি৷ জিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গরিব ক্ষুদ্র সবজি ব্যবসায়ী৷ বিষাক্ত পোকার কামড়ে সবজি ব্যবসায়ীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বিশ্রামগঞ্জ বাজার সহ পার্শবর্তী এলাকা গুলোতে গভীর শোকের ছায়া নেমে আসে৷ গরিব সবজি ব্যবসায়ী মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ জানা গেছে পরিবারের তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ তার মৃত্যুতে পরিবার গভীরভাবে শোকাহত৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top