News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর আহত স্ত্রী
Image

Accident : স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হলেন স্ত্রী৷ আহতের নাম মৌমিতা চক্রবর্তী৷ ঘটনা রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বিশালগড় থানা এলাকার ভূঁইয়ার মাথা এলাকায়৷

জানা যায় আগরতলা থেকে বাইকে করে স্বামী-স্ত্রী বিশালগড়ের মুড়া বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ভূঁইয়ার মাথা এলাকায় পৌঁছলে বাইক থেকে ছিটকে পড়ে যান স্ত্রী মৌমিতা চক্রবর্তী৷ স্থানীয় জনগণঘটনা প্রত্যক্ষ করে আহত মৌমিতা চক্রবর্তীকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহত মৌমিতা চক্রবর্তীকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জানা গেছে বাইক থেকে ছিটকে পড়ে মৌমিতা চক্রবর্তীর মাথায় বেশ আঘাত লেগেছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top