News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা সামগ্রী সহ চার যুবক গ্রেপ্তার শান্তিরবাজারে
Image

নেশা সামগ্রী সহ চার যুবক গ্রেপ্তার শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,  ৯ এপ্রিল৷৷ নেশা সামগ্রী উদ্ধারে ব্যাপক সাফল্য অর্জন করলো শান্তির বাজার থানার পুলিশ৷ শান্তির বাজার থানার ওসির দায়িত্বে বিশ্বজিৎ দেবর্বমা আসার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করে যাচ্ছে৷ রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে কাজ করে যাচ্ছে বিশ্বজিৎ দেবর্বমা৷  এরইমধ্যে শনিবার বেতাগা বিকির্ন বৈদ্য পাড়া থেকে বিপুল পরিমানে নেশা সামগ্রী উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত,  ওসি বিশ্বজিৎ দেবর্বমা, এস আই সঞ্জয় দেবর্বমা, প্রফেশনাল এস আই সুজিত সরকার ও শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম প্রীতম সরকারের নেতৃত্বে বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা হিরালাল দেবানাথের বাসভবনে তল্লাসি চালিয়ে ৫৮০ কোটা তথা ২৫০ পয়েন্ট ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়৷ তার পাশাপাশি নগদ ১১ হাজার টাকা ও ৪ জনকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷  আজকের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান ডি সি এম প্রীতম সরকার ও ওসি বিশ্বজিৎ দের্বমা৷  ওসি জানান এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷  শান্তির বাজার থানার এইধরনের অভিযানে খুবই খুশি এলাকাবাসী৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দাবি পূরণ না হলে অস্ত্র ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি, ৭২ ঘণ্টার বনধে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলন শনিবার আরও তীব্র আকার নিল। বড়মুড়া এলাকায় জাতীয়…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top