নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ এপ্রিল৷৷ নেশা সামগ্রী উদ্ধারে ব্যাপক সাফল্য অর্জন করলো শান্তির বাজার থানার পুলিশ৷ শান্তির বাজার থানার ওসির দায়িত্বে বিশ্বজিৎ দেবর্বমা আসার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করে যাচ্ছে৷ রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে কাজ করে যাচ্ছে বিশ্বজিৎ দেবর্বমা৷ এরইমধ্যে শনিবার বেতাগা বিকির্ন বৈদ্য পাড়া থেকে বিপুল পরিমানে নেশা সামগ্রী উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, ওসি বিশ্বজিৎ দেবর্বমা, এস আই সঞ্জয় দেবর্বমা, প্রফেশনাল এস আই সুজিত সরকার ও শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম প্রীতম সরকারের নেতৃত্বে বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা হিরালাল দেবানাথের বাসভবনে তল্লাসি চালিয়ে ৫৮০ কোটা তথা ২৫০ পয়েন্ট ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়৷ তার পাশাপাশি নগদ ১১ হাজার টাকা ও ৪ জনকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷ আজকের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান ডি সি এম প্রীতম সরকার ও ওসি বিশ্বজিৎ দের্বমা৷ ওসি জানান এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷ শান্তির বাজার থানার এইধরনের অভিযানে খুবই খুশি এলাকাবাসী৷

নেশা সামগ্রী সহ চার যুবক গ্রেপ্তার শান্তিরবাজারে
Tags:
Releated Posts
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…
সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…


















