News Flash

  • Home
  • বিদেশ
  • S Jayshankar: কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় ছাত্রের, শোকপ্রকাশ বিদেশমন্ত্রীর
Image

S Jayshankar: কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় ছাত্রের, শোকপ্রকাশ বিদেশমন্ত্রীর

টরন্টো, ৯ এপ্রিল (হি.স.): কানাডার টরোন্টো শহরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। মৃত ওই ছাত্রের নাম কার্তিক বাসুদেব (২১)। তিনি টরোন্টোর সেনেকা কলেজে ম্যানেজমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছিলেন। কার্তিকের বাড়ি উত্তর প্রদেশের গাজিয়াবাদে। গত বৃহস্পতিবার কানাডার টরোন্টোর শেরবর্ন সাবওয়ে স্টেশনের প্রবেশ পথেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কার্তিকের।

টরোন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন স্থানীয় সময় বিকাল পাঁচটা নাগাদ কার্তিককে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালানো হয়। এরপর গুলিবিদ্ধ বাসুদেবকে একজন অফ-ডিউটি প্যারামেডিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাসুদেবের মৃত্যু হয়। কানাডায় ভারতীয় ছাত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী টুইট করে জানিয়েছেন, টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের দুর্ভাগ্যজনক মৃত্যুতে ব্যথিত।

Releated Posts

ভারত-সুইজারল্যান্ড দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও মজবুত করাই লক্ষ্য, বললেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভারত…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top