News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর শ্বশুর
Image

Attack : জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর শ্বশুর

নতুনবাজার, ৭ এপ্রিল : নতুন বাজারে জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন শ্বশুর। আহত শ্বশুরের নাম কল্যাণ সাধন জামাতিয়া। অভিযুক্ত জামাতার নাম চন্দ্রশেখর জমাতিয়া। আহত ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 


ঘটনার বিবরণে জানা গেছে, কল্যাণ সাধন জমাতিয়া মেয়েকে চন্দ্রশেখর জমাতিয়া কাছে বিয়ে দেন। মেয়ে এবং জামাই তাদের বাড়িতেই থাকতো। দীর্ঘদিন ধরেই মেয়ের উপর নির্যাতন চালিয়ে আসছিল জামাতা। গতকাল মেয়েকে মারধর করলে বাবা তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। তখনই ধারালো অস্ত্র দিয়ে জামাতা তার শশুরকে আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে শশুর রক্তাক্ত হন। 


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্বশুর কল্যাণ সাধন জামাতিয়া। 
জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ সাধন জামাতিয়া স্ত্রী জানান, জামাতার বিরুদ্ধে তারা থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করবেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। স্থানীয় জনগণ এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নিতে রাজি নন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top