News Flash

  • Home
  • মুখ্য খবর
  • World Health Day: চিকিত্সকদেরও সুস্থ থাকা জরুরি, বিশ্ব স্বাস্থ্য দিবসে উঠল আওয়াজ
Image

World Health Day: চিকিত্সকদেরও সুস্থ থাকা জরুরি, বিশ্ব স্বাস্থ্য দিবসে উঠল আওয়াজ

আগরতলা, ৭ এপ্রিল (হি. স) : চিকিত্সকদেরও সুস্থ থাকা জরুরি। তবেই, রোগীর চিকিত্সা সম্ভব হবে। ফিট ডক্টর, ফিট শহর, ফিট ভারত থিমকে সামনে রেখে আজ আগরতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের রেলি অনুষ্ঠিত হয়েছে। মূলত, শহরবাসীকে সচেতন করার লক্ষ্যেই এই রেলির আয়োজন করা হয়েছে বলে জানান বিধায়ক ডা: দিলীপ দাস।

এদিন তিনি বলেন, ১৯৪৮ সালে ওয়ার্ল্ড হেল্থ কাউন্সিল এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত দিয়েছিল। ১৯৫০ সাল থেকে ৭ এপ্রিল ওই দিবস উদযাপিত হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক বছর নতুন থিমের উপর ভিত্তি করে দিবসটি উদযাপিত হচ্ছে। এবছর ফিট ডক্টর, ফিরত শহর, ফিট ভারত থিম নেওয়া হয়েছে।

তাঁর কথায়, চিকিত্সকদেরও সুস্থ থাকতে হবে। তবেই তাঁরা রোগীর চিকিত্সা করতে পারবেন। মূলত, এই শহর মানুষের বাসযোগ্য করে তলার জন্য এক প্রয়াস মাত্র। তাঁর বক্তব্য, স্বাস্থ্যই সম্পদ আমরা সকলেই জানি। কিন্ত, অসচেতনতার জন্য অনেকেই অসুস্থ হচ্ছেন। বিশেষ করে শহরে দূষণের মাত্রা অতিরিক্ত, তাই শহরবাসীকে সচেতন করে তোলার অধিক প্রয়োজন দেখা দিয়েছে। 

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top