News Flash

Image

Cyclone: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানকাচরের ভারত-বাংলা সীমান্তবৰ্তী এলাকা

মানকাচর (অসম), ৫ এপ্রিল (হি.স.) : সোমবার রাতে সংঘটিত প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে সীমান্তবর্তী পাথুরিয়া, ঝাওডাঙা, কুচনিমারা গ্রামের শতাধিক পরিবারের বসতবাড়ি। এর মধ্যে গাছ ভেঙে সাতটি চার চাকার গাড়িও চিড়েচ্যাপ্টা হয়ে গেছে। অসংখ্য বিদ্যুৎ পরিবাহী খুটি ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল সোমবার রাত প্রায় ৮-টা নাগাদ মানকাচরের ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী পাথুরিয়া, ঝাওডাঙা এবং কুচনিমারা গ্রাম পঞ্চায়েত এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। মানকাচরের পশ্চিম প্ৰান্তে বাংলাদেশ থেকে ধাবিত ঘূৰ্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে ওইসব এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্ৰায় তিন ঘণ্টার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শতাধিক পরিবারের ঘরবাড়ি ভূপতিত হয়ে গেছে। এছাড়া গ্যাস এজিন্সি সহ বহু বসতঘরের ছাউনি দূর-দূরান্তে উড়িয়ে নিয়ে ফেলেছে ঝড়। অসংখ্য গাছ-গাছালি উপড়ে গৃহস্থদের বাড়িঘর ও রাস্তায় পরে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। একইভাবে বিদ্যুৎ পরিবাহী খুটি ভেঙে পড়ায় বৃহত্তর এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

তবে ঘূর্ণিঝড়ের ফলে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও মোট সাতটি চার চাকার গাড়ি ক্ষতিগ্ৰস্থ হয়েছে।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top