News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ২৪ এপ্রিল জম্মু-কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী, কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে হতে পারে কথা মোদীর
Image

Narendra Modi: ২৪ এপ্রিল জম্মু-কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী, কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে হতে পারে কথা মোদীর

জম্মু, ৫ এপ্রিল (হি. স.) : চলতি মাসের শেষের দিকে জম্মু-কাশ্মীর সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কেন্দ্রশাসিত অঞ্চলে এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর। বিজেপি সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে কাশ্মীরি পন্ডিতদের হতে পারে কথা। জম্মু-কাশ্মীর বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অশোক কৌল জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরের সাম্বাতে স্থানীয় প্রতিনিধিদের একটি সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

অশোক কৌল জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের জন্য প্রচেষ্টা করা হচ্ছে, যাতে তাঁরা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের উদ্বেগ প্রকাশ করতে পারেন। প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Releated Posts

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top