News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sonia Gandhi: কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা গণতন্ত্র ও সমাজের জন্য অপরিহার্য : সোনিয়া গান্ধী
Image

Sonia Gandhi: কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা গণতন্ত্র ও সমাজের জন্য অপরিহার্য : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা গণতন্ত্র এবং সমাজের জন্য অপরিহার্য। দলীয় সাংসদদের এই বার্তাই দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সকালে ১০ জনপথে দলের একটি বৈঠকের পৌরহিত্য করেন কংগ্রেস সংসদীয় পার্টি (সিপিপি)-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। দলের সাংসদদের সঙ্গে বৈঠক চলাকালীন সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমাদের পুনরুজ্জীবন কেবল আমাদের একার গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং গণতন্ত্র এবং সমাজের জন্যও এটা অপরিহার্য।’

এদিন বিরোধীদের ‘ভয় দেখানো’-র জন্য সোনিয়া গান্ধী সরকারে থাকা এনডিএ জোটকে তোপ দাগেন। পাশাপাশি এদিন দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে সোনিয়া দাবি করেন, ইউক্রেন থেকে ফিরিয়ে আনা মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যত শীঘ্রই নিশ্চিত হওয়া দরকার। এদিনের বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, পি চিদম্বরম, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top