News Flash

  • Home
  • দেশ
  • Arrested : ভূত ছাড়ানোর নামে মারধর, জ্বলন্ত ধূপকাঠির ছ্যাঁকা কিশোরীকে, গ্রেফতার মৌলানা
Image

Arrested : ভূত ছাড়ানোর নামে মারধর, জ্বলন্ত ধূপকাঠির ছ্যাঁকা কিশোরীকে, গ্রেফতার মৌলানা

রাঁচি, ৩ এপ্রিল (হি.স.) : ভূত ছাড়ানোর নামে এক কিশোরীর উপর নির্মম অত্যাচারের জেরে অভিযুক্ত মৌলানা মহম্মদ ওয়াহিদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছাতরা জেলায়। অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই কিশোরী।

অভিযোগ, নিজের বাড়িতে চারদিন ধরে আটকে রেখে মারধর করে, ধূপকাঠির ছ্যাঁকা দিয়ে ভূত ছাড়ানোর চেষ্টা করেছিল ওই মৌলানা। জানা যায়, মৌলানা নিজের বাড়িতে আটকে রেখেছে মেয়েটিকে। ঝাড়ফুঁক করতে গিয়ে প্রচণ্ড মারধর করা হয় মেয়েটিকে। জ্বলন্ত ধূপকাঠি দিয়ে মেয়েটির হাতে, পায়ে, ঠোঁটে ছ্যাঁকা দেয় ৩৫ বছর বয়সি অভিযুক্ত ওই মৌলানা। ভূত ছাড়ানোর নাম করে বেঁধে রাখা হয় কিশোরীকে। এই নৃশংস অত্যাচারের ফলে আরও অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সেই কিশোরীকে। হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাই তাকে স্থানান্তর করা হয় রাজধানী রাঁচিতে। স্থানীয় পুলিশ পকসো আইনের ভিত্তিতে গ্রেফতার করেছে মৌলানাকে। সূত্র মারফত জানা গিয়েছে, এরকম মৌলানাদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।

Releated Posts

বিজেপিতে ৭ সাংসদের মিশ্রণকে স্বাগত রিজিজুর, শৃঙ্খলা ও ভদ্র আচরণের প্রশংসা

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানালেন…

ByByNews Desk Apr 27, 2026

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top