News Flash

  • Home
  • দেশ
  • Abhishek Banerjee : বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

Abhishek Banerjee : বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : সব ঠিকঠাক থাকলে বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচারে নামতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়-র সর্মথনে প্রচারে নামতে পারেন তিনি। দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে খবর, ওই দিন বিকেলে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি মিছিলে পা মেলাবেন তিনি। আবার ৯ এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়েও প্রচারে দেখা যেতে পারে অভিষেককে। এখানে একটি র‍্যালিতে অংশ নিতে পারেন তিনি। আসানসোলে অভিষেকের কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী মলয় ঘটককে।

প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে বিরাট জয় পেয়েছিল বিজেপি। এ বার সেই আসন উপনির্বাচনে ছিনিয়ে নেওয়ার সুযোগ শাসক দল তৃণমূলের কাছে। তাই এই উপনির্বাচনের প্রচারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top