News Flash

  • Home
  • বিদেশ
  • মেলবোর্নের উত্তরে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ মৃত ৫
Image

মেলবোর্নের উত্তরে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ মৃত ৫

মেলবোর্ন, ১ এপ্রিল (হি.স.): অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরে মাউন্ট ডিসপয়েন্টমেন্টে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় একজন পাইলট ও ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন মহিলা। পরে দুর্ঘটনাস্থলে যান ট্রান্সপোর্ট সেফটির তদন্তকারীরা।

একটি প্রাইভেট চার্টারের অংশ দু’টি হেলিকপ্টার মেলবোর্নের সিবিডি থেকে মাউন্ট ডিসপয়েন্টমেন্টের উপর দিয়ে উত্তর দিকে উড়ে যাচ্ছিল, এমন সময় সকাল ৯টার পরে নিখোঁজ হয়। হেলিকপ্টার কোম্পানি মাইক্রোফ্লাইট দু’টি চপার অপারেটিং করছিল, যে দু’টিই উত্তর ভিক্টোরিয়ার উলুপনা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল ১০.৩০ মিনিট নাগাদ হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পায় পুলিশ, আকাশ থেকে হারিয়ে যাওয়া হেলিকপ্টারটিকে বেলা ১১.৪৫ মিনিট নাগাদ খুঁজে পায় পুলিশ। সেখান থেকে ৫ জনের দেহ উদ্ধার হয়।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top