News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CM Biplab Kumar Deb : রাঘনা সীমান্ত হাটের শিলান্যাস ৪ এপ্রিল
Image

CM Biplab Kumar Deb : রাঘনা সীমান্ত হাটের শিলান্যাস ৪ এপ্রিল

চূড়াইবাড়ি, ৩০ মার্চ৷৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন রাঘনা সীমান্ত হাটের শিলান্যাস হতে যাচ্ছে৷আগামী ৪ এপ্রিল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে সীমান্ত হাটের শুভ শিলান্যাস হবে৷ 


এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের হাই কমিশনার, উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, বিএসএফ-বিজিবির শীর্ষ আধিকারিক ও উভয় দেশের জনপ্রতিনিধিগণ৷ উক্ত অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি এক প্রকার শেষ পর্যায়ে৷ এককথায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উক্ত অনুষ্ঠানের শেষ লগ্ণের কাজ৷ বুধবার বিকেলে সীমান্ত হাটের শিলান্যাসের প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে সরেজমিনে গেলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব৷ সাথে ছিলেন অতিরিক্ত ব্লক আধিকারিক ও ইঞ্জিনিয়ারগণ৷ 


এক সাক্ষাৎকারে চেয়ারম্যান সুব্রত দেব বলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে সীমান্ত হাটের শিলান্যাসের পর সরাসরি মুখ্যমন্ত্রী ও উভয় দেশের জনপ্রতিনিধি,প্রশাসনিক আধিকারিক এবং সীমান্ত রক্ষা বাহিনীর শীর্ষ কর্তারা চলে আসবেন ১৩৯ নং বিএসএফ ব্যাটালিয়ানের ইয়াকুব নগর সিত বিওপিতে৷সেখানে উপস্থিত উভয় দেশের সকলকে নিয়ে এক বৈঠকেও মিলিত হবেন মুখ্যমন্ত্রী৷ তারপর মধ্যাহ্ণভোজের বন্দোবস্ত করা হয়েছে উক্ত স্থানে৷ 


এদিকে, ইয়াকুব নগর এলাকায় সর্বপ্রথম কোন মুখ্যমন্ত্রী আসবেন বলে সানীয় জনগণ আবেগে আপ্লুত৷ সাধারণ জনগণের বক্তব্য,রাঘনা এলাকায় সীমান্ত হাট তৈরি হলে আমদানি রপ্তানিতে রাজ্য অনেকটা আর্থিক ভাবে মজবুত হবে৷ পাশাপাশি স্থানীয় এলাকার জনগণ আর্থিক ভাবে সমৃদ্ধ বান হতে পারবেন বলে আশাবাদী স্থানীয়রা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top