News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack : স্ত্রীকে রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে পলাতক স্বামী
Image

Attack : স্ত্রীকে রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ মার্চ৷৷ পারিবারিক কলহের জেরে রক্তাক্ত স্ত্রী৷ আক্রান্ত মহিলাকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দীর্ঘ পথ পেরিয়ে চার ঘন্টা আসতে হয় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷ ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য কর পরিস্থিতির সৃষ্টি হয়৷ 


স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিষয়কে কেন্দ্র করে কলহের জেরে স্বামীর রডের আঘাতে গুরুতর আহত স্ত্রী সম্প্রতি দেববর্মা৷ বয়স আনুমানিক ৩০ বছর৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামি থানাধীন হলুদিয়া এডিসি ভিলেজের আশারাম পাড়ায় বুধবার বিকেল তিনটে নাগাদ৷ ঘটনার বিবরণে জানা যায় ওই আশারাম পাড়ার বাসিন্দা রবীন্দ্র দেববর্মা এবং তার স্ত্রী সম্প্রতি দেববর্মার মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে কলহ বাধে৷ 


এই কলহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কোন এক সময় হাতাহাতির রূপ নেয়৷ স্বামী ঘরের ভিতর থেকে রড বের করে স্ত্রীর মাথায় আঘাত করে৷ আঘাতের পর তৎক্ষণাৎ স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে৷ মাথা থেকে প্রচন্ড পরিমাণ রক্তক্ষরণ হতে থাকে৷ স্ত্রীর এই অবস্থা দেখে তৎক্ষনাত তার স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ 


যদিও ঘটনা বিকেল তিনটে নাগাদ হয়ে থাকলেও হাসপাতলে নিয়ে আসার জন্য যানবাহনের সেরকম কোনো ব্যবস্থা না থাকায় সন্ধ্যা সাতটা নাগাদ তেলিয়ামুড়ামহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের অন্যান্য লোকজন৷ জানা গেছে হলুদিয়া এডিসি ভিলেজের আশারাম পাড়া থেকে কাকড়াছড় এডিসি ভিলেজের বাহাদুর সর্দারপাড়া পর্যন্ত নৌযানে খোয়াই নদীর জলের মধ্য দিয়ে নিয়ে আসতে হয়েছে৷ 


তাঁকে বাহাদুর সর্দারপাড়া থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গাড়ির মাধ্যমে নিয়ে আসে৷ বর্তমানে তার অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top