News Flash

  • Home
  • দিনের খবর
  • মাত্রাতিরিক্ত গরমে জ্বলছে মহারাষ্ট্র, জলগাঁও-তে দাবদাহে মৃত্যু কৃষকের
Image

মাত্রাতিরিক্ত গরমে জ্বলছে মহারাষ্ট্র, জলগাঁও-তে দাবদাহে মৃত্যু কৃষকের

মুম্বই, ৩০ মার্চ (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়েছে মহারাষ্ট্র, মুম্বই হোক অথবা জলগাঁও তীব্র দাবদাহে পুড়ছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় দাবদাহে অসুস্থ হয়ে প্রাণে হারালেন একজন কৃষক। জলগাঁও জেলা কালেক্টরেটের একজন আধিকারিক দাবি করেছেন, রাজ্যে চলতি গ্রীষ্মের মরসুমে সম্ভবত এটিই প্রথম এমন ঘটনা ঘটেছে।

মৃত কৃষকের নাম-জিতেন্দ্র সঞ্জয় মালি (২৭)। মঙ্গলবার দুপুরে জমিতে কাজ করছিলেন তিনি, বাড়ি ফেরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, কিছু মানুষ তাঁকে জলগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরমে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডাঃ আশিষ পাটিল জানিয়েছেন, প্রখর রোদে কাজ করার পর বাড়ি ফিরছিলেন ওই কৃষক। গরমেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top