News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested : গ্রেফতার মালদার নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত
Image

Arrested : গ্রেফতার মালদার নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত

মালদা, ২৯ মার্চ (হি. স.) : ট্রেনে চেপে ভিনরাজ‍্যে পালানোর ছক কষেও শেষরক্ষা হল না। অবশেষে মঙ্গলবার শ্রীঘরে ঠাঁই হল মালদহ নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুককের। এদিন নির্যাতিতার বাড়িতে যান তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি ও মালদহ মানিকচকের বিধায়ক। অভিযুক্তের শাস্তির আশ্বাস দিয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত রবিবার। বাড়িতে একাই ছিল নির্যাতিতা। অভিযোগ, সে সময় প্রতিবেশী যুবক শেখ রাইহান যায়। দরজা খুলতে বলে। তবে কিশোরী দরজা খুলতে রাজি হয়নি। অভিযোগ, এরপরই দরজা ভেঙে ফেলে প্রতিবেশী যুবক। কিশোরীর গায়ে থাকা ওড়না দিয়ে তার মুখ বেঁধে ফেলা হয়। হাত,পা-ও বেঁধে ফেলে সে। চিৎকার করতে থাকে কিশোরী। প্রতিবেশী যুবক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর প্রতিবেশী যুবক ওই ছাত্রীটিকে ধর্ষণ করে।

কিছুক্ষণ পর কিশোরীর পরিবারের লোকজন চলে আসে। ধর্ষণের কথা পরিজনদের জানায় কিশোরী। মানসিকভাবে ভেঙে পড়ে। শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। এরপর পরিবারের লোকজন তাকে নিয়ে ইংরেজবাজার থানায় যায়। ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত শেখ রাইহান এলাকাছাড়া ছিল। তার কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজ শুরু করে। ঘটনার ৪৮ ঘণ্টা পেরনোর আগেই অভিযুক্তকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top