News Flash

  • Home
  • দেশ
  • Abhishek Banerjee : ব্যক্তিগত কারণে ইডি অফিসে হাজির হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

Abhishek Banerjee : ব্যক্তিগত কারণে ইডি অফিসে হাজির হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.) : কয়লা পাচার মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লির সদর দফতরে হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।গত সপ্তাহেই তিনি দিল্লিতে ইডি-র সদর দফতরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। তবে তাঁর স্ত্রী রুজিরাকে সমন করা হলেও তিনি আসেননি।

সূত্রের খবর, অভিষেকের আইনজীবী ই-মেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি ইডি-র দিল্লির কার্যালয়ে হাজির হতে পারছেন না।ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু কবে শুনানি হবে, তা নির্দিষ্ট করে কিছু বলেননি। ফলে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেককে সমনও বহাল রয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার হাজির হতে পারবেন না বলে ইডি-কে ই-মেলে জানিয়েছেন অভিষেক।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top