News Flash

  • Home
  • বিদেশ
  • Mexico: মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১৯
Image

Mexico: মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১৯

মেক্সিকো, ২৯ মার্চ (হি.স.): মেক্সিকোর লাস তিনাজাস শহরে বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে নিহত ১৯ জন। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জানা গেছে, মেক্সিকোর লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে গুলি চালায় একদল বন্দুকধারী।

সেখানকার অ্যাটর্নি জেনারেলের অফিসের তরফে জানানো হয়েছে, মেক্সিকোর লাস তিনাজাস শহরে এলোপাতাড়ি গুলি চলেছে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন মহিলা। জখম হয়েছে একাধিক মানুষ। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা যেন সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনা অনেক বেড়ে গেছে। ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top