News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mayawati: সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা : মায়াবতী
Image

Mayawati: সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা : মায়াবতী

লখনউ, ২৯ মার্চ (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। একইসঙ্গে মায়াবতী জানিয়েছেন, সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে ‘বড় ভুল’ করেছেন মুসলিমরা। মঙ্গলবার টুইট করে মায়াবতী লিখেছেন, “উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং বিজেপির অভ্যন্তরীণ যোগসাজশ সর্বজনবিদিত। তাঁরা বিধানসভা নির্বাচনকে হিন্দু-মুসলিম বিষয় বানিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, যা বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছিল।”

মায়াবতী টুইটারে আরও লেখেন, “সমাজবাদী পার্টিকে একতরফাভাবে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা। উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে হলে তা সংশোধন করতে হবে।” উত্তর প্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে ৪০৩টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করেছে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি। ভোটের ফল ঘোষণার পরই মায়াবতী দাবি করেছিলেন, জঙ্গলরাজের ভয় ফিরে আসছে। এবার মায়াবতী জানালেন, সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top