News Flash

  • Home
  • প্রধান খবর
  • President : চিত্তুর বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি কোবিন্দ
Image

President : চিত্তুর বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি কোবিন্দ

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বাস দুর্ঘটনায় মৃতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এদিন টুইটারে নিয়ে কোবিন্দ বলেন, “অন্ধ্রপ্রদেশের চিত্তুরে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে জেনে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

প্রসঙ্গত, শনিবার রাতে পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় বাসটি ৫০ ফুট নিচে পড়ে যায়। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৪ জন। বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১০’টা নাগাদ। বাসে করে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।


পুলিশ জানায়, বাসটি অনন্তপুর জেলায় ধর্মাভরম থেকে সন্ধ্যায় রওনা হয়েছিল। গন্তব্য ছিল দুর্ঘটনাস্থলের অদূরেই নাগরি গ্রাম। আহতদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি স্বাভাবিকের থেকে বেশি গতিতে চলছিল। একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

Releated Posts

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top