News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম : পবিতরা অভয়ারণ্যে শুরু গণ্ডার শুমারি, ওরাং জাতীয় উদ্যানে নতুন ২৪ সহ মোট এক শৃঙ্গের সংখ্যা বেড়ে ১২৫
Image

অসম : পবিতরা অভয়ারণ্যে শুরু গণ্ডার শুমারি, ওরাং জাতীয় উদ্যানে নতুন ২৪ সহ মোট এক শৃঙ্গের সংখ্যা বেড়ে ১২৫

মরিগাঁও, গুয়াহাটি, ২২ মার্চ (হি.স.) : পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী আজ মঙ্গলবার থেকে মায়ঙের পবিতরা অভয়ারণ্যে শুরু হয়েছে গণ্ডার শুমারি, ২০২২। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে সাতটি ব্লকে গণ্ডার গণনার কাজ। শুমারি চলাকালীন পবিতরা অভয়ারণ্যের ভিতরে পৰ্যটকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে, জানিয়েছেন কর্তৃপক্ষ।


আজ সকালে অভয়ারণ্যের সাতটি ব্লকে হাতির পিঠে চড়ে গণ্ডার গণনার কাজ শুরু করেছেন বন কর্তারা। ২০১৮ সালে অভয়ারণ্যে গণনা করে ১০২টি গণ্ডারের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল৷ আগামীকাল গণনা শেষে সর্বশেষ তথ্য প্ৰকাশ করবে বন বিভাগ।
প্ৰসঙ্গত, গত রবিবার ২০ মাৰ্চ থেকে দুদিন দরং এবং শোণিতপুর জেলার বুক চিরে ধাবিত ব্ৰহ্মপুত্ৰ নদের উত্তর পাড়ে অবস্থিত ওরাং জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ১৪-তম গণ্ডার শুমারি। জানা গেছে, সদ্যসমাপ্ত শুমারিতে ২৪টি গণ্ডার বেশি পাওয়া গেছে। এতে ওরাং জাতীয় উদ্যানে গণ্ডারের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২৫।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top