News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol and Diesel : আশঙ্কাকেই সত্যি করে ভারতে বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য, মহার্ঘ্য রান্নার গ্যাস
Image

Petrol and Diesel : আশঙ্কাকেই সত্যি করে ভারতে বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য, মহার্ঘ্য রান্নার গ্যাস

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): যাবতীয় আশঙ্কাই সত্যি হল, প্রায় ১৩৭ দিন পর ভারতে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের মূল্য। মহার্ঘ্য হয়েছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দামও। ২০২১ সালের ২ নভেম্বরের পর এই প্রথম লিটারে ৮০ পয়সারও বেশি বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম পৌঁছেছে ৯৬.২১ টাকায় ও ডিজেল ৮৭.৪৭ টাকা।

মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-১১০.৮২ টাকা ও ৯৫.০০ টাকা, কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৫.৫১ টাকা ও ডিজেলের দাম ৯০.৬২ টাকা। জ্বালানি তেলের দাম বেড়েছে চেন্নাইতেও, সেখানে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে ১০২.১৬ টাকা ও ৯২.১৯ টাকা। শুধুমাত্র জ্বালানি তেল নয়, মঙ্গলবার জোড়া ধাক্কা খেয়েছে দেশ। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়াল ৯৭৬ টাকা।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top