News Flash

Image

Stock Market: ধস শেয়ারবাজারে, ফের পতন সূচকের

মুম্বই, ২১ মার্চ (হি. স.) সপ্তাহ শুরুর দিনেই সোমবার শেয়ারবাজারে নামল ধস। একদিনে ৫৭১ দশমিক ৪৪ সূচক খোয়াল সেনসেক্স। পাশাপাশি নিফটি৫০ হারাল ১৬৯ দশমিক ৪৫ পয়েন্ট। একদিনে দেড় লক্ষ কোটি টাকার বেশি খোয়ালেন বিনিয়োগকারীরা।

তিনদিন বাদে এদিন খুলেছিল শেয়ারবাজার। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারদর। এক ঘন্টার মধ্যে তিনশোর কাছাকাছি সূচক হারায় সেনসেক্স। পরে ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু দুপুরের পরে ফের ধাক্কা খায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাজার। এদিন বাজার বন্ধের সময়ে ৫৭১.৪৪ সূচক খুঁইয়ে সেনসেক্স দাঁড়ায় ৫৭ হাজার ২৯২.৪৯ পয়েন্টে। পাশাপাশি ১৬৯.৪৫ সূচক হারিয়ে নিফটি৫০ দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৭.৬০ পয়েন্টে। এদিন সবচেয়ে বেশি পতন ঘটেছে ব্রিটানিয়ার শেয়ারে। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ১১৮ টাকা ৪০ পয়সা। এফএমসিজি সংস্থাগুলির শেয়ারের দামও যথেষ্টই কমেছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top