News Flash

  • Home
  • দিনের খবর
  • Nawab Malik: ৪ এপ্রিল অবধি বাড়ল নবাবের বিচারবিভাগীয় হেফাজত, বিছানা ও চেয়ার দেওয়ার অনুমতি
Image

Nawab Malik: ৪ এপ্রিল অবধি বাড়ল নবাবের বিচারবিভাগীয় হেফাজত, বিছানা ও চেয়ার দেওয়ার অনুমতি

মুম্বই, ২১ মার্চ (হি.স.): আপাতত মুক্তি পাচ্ছেন না মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। নবাব মালিককে আরও ১৪-দিনের জন্য অর্থাৎ আগামী ৪ এপ্রিল অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। আন্ডার ওয়ার্ল্ড দিন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রথমে নবাব মালিককে নিজেদের হেফাজতে রেখে জেরা করেছেন ইডি-র অফিসাররা।

গত ৭ মার্চ নবাব মালিকের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। ওই দিন তাঁকে ১৪-দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। সোমবার ১৪-দিনের মেয়াদ শেষ হওয়ার পর, আরও ১৪-দিনের জন্য অর্থাৎ আগামী ৪ এপ্রিল অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বিচারবিভাগীয় হেফাজতের এই সময়ে নবাব মালিককে বিছানা, তোষক ও চেয়ার দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করার পর ৬২ বছর বয়সী নবাব মালিককে ৮ দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর তাঁকে ৭ মার্চ অবধি ইডি-র হেফাজতে পাঠানো হয়। তারপর মালিককে ১৪-দিনের জন্য পাঠানো হয়েছিল বিচারবিভাগীয় হেফাজতে। সোমবার ফের বাড়ানো হল বিচারবিভাগীয় হেফাজতের সময়সীমা।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top