News Flash

  • Home
  • দিনের খবর
  • Cyclone: রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘অশনি’, উত্তর আন্দামানে ভারী বৃষ্টির সতর্কতা
Image

Cyclone: রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘অশনি’, উত্তর আন্দামানে ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): উত্তর আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সোমবার রাতের মধ্যেই গভীর নিম্নচাপটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সোমবার দুপুরে ভারতীয় আবহাওয়া দফতরের আবহবিদ আর কে জেনামানি জানিয়েছেন, রাত বারোটার মধ্যেই গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এরপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান ও নিকোবরের পূর্ব দিকে অগ্রসর হবে।

আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের শঙ্কায় আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর-সহ সমস্ত সামুদ্রিক অঞ্চলে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। উত্তর আন্দামানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিকোবরে খুব বেশি বৃষ্টিপাত হবে না। এই পূর্বাভাস পরবর্তী ৩৬ ঘন্টার জন্য। সিনিয়র আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিগত ৬ ঘন্টায় ২০ কিলোমিটার প্রতিঘন্টা গতিতে এগিয়েছে। এটি এখন উত্তর আন্দামান সাগর এবং পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের উপর অবস্থিত, দূরত্ব পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top