News Flash

  • Home
  • দিনের খবর
  • Cylinder Blast:থানে-তে আবাসিক কোয়ার্টারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন কর্মী
Image

Cylinder Blast:থানে-তে আবাসিক কোয়ার্টারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন কর্মী

থানে, ২১ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় আবাসিক কোয়ার্টারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ও গুরুতর জখম হয়েছেন গ্যাস সাপ্লাই এজেন্সির ৪ জন কর্মী। রবিবার মধ্যরাতে থানে জেলার কালবা এলাকায় অবস্থিত ওই আবাসিক কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেখানে থাকতেন গ্যাস সাপ্লাই এজেন্সির কর্মীরা। বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, বিস্ফোরণের তীব্রতায় তছনছ হয়ে কোয়ার্টারের ভিতরে থাকা সমস্ত কিছু।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে আসেন দমকল কর্মীরা। দমকল কর্মীদের বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনকে দগ্ধ অবস্থায় শিবাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানে পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছেন ৪ জন, তাঁদের অবস্থায় অত্যন্ত সঙ্কটজনক। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। থানে পৌর নিগমের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান অবিনাশ সাওয়ান্ত জানিয়েছেন, শিব শক্তি নগর এলাকায় গ্যাস এজেন্সির অফিস সংলগ্ন কোয়ার্টারে থাকতেন ওই ৪ জন কর্মী। তাঁদের নাম-সত্যম যাদব (২০), অনুরাজ সিং (২৯), রোহিত যাদব (২০) ও গণেশ গুপ্তা (১৯)।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top