News Flash

  • Home
  • দিনের খবর
  • S Jaishankar: কঠিন পরিস্থিতির মধ্যেও ২২,৫০০ ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে : এস জয়শঙ্কর
Image

S Jaishankar: কঠিন পরিস্থিতির মধ্যেও ২২,৫০০ ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও ২২,৫০০ জন ভারতীয় নাগরিককে ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। একইসঙ্গে বিদেশমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র ভারতীয় নাগরিক নন, ১৮টি দেশের ১৪৭ জন নাগরিককেও ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে। রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “চলমান সংঘাতের কারণে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও আমরা ২২,৫০০ জন নাগরিককে নিরাপদে ফিরিয়ে এনেছি। ভারতের বসুধৈব কুটুম্বকম নীতির সাথে সঙ্গতি রেখে, বিদেশী নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে। ১৮টি দেশের ১৪৭ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। অনেক ইউক্রেনীয় নাগরিক যারা ভারতীয় নাগরিকদের পরিবারের সদস্য, তাঁদেররও নিরাপদে নিয়ে আসা হয়েছে।”

বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, “প্রধানমন্ত্রী একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তিনি ভারতীয়দের নিরাপদে উদ্ধারের বিষয়টি তুলে ধরেন, বিশেষ করে খারকিভ ও সুমি থেকে। প্রধানমন্ত্রী রোমানিয়া, স্লোভাক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছিলেন, যাতে সেই সমস্ত দেশে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে সুবিধা হয়।” বিদেশমন্ত্রী আরও বলেছেন, :অপারেশ গঙ্গা অভিযানের অধীনে মোট ৯০টি বিমান অপারেট করেছে, তার মধ্যে ৭৬টি বেসামরিক বিমান ও ১৪টি ভারতীয় বায়ুসেনার বিমান। রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া থেকে উড়েছিল বিমানগুলি।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top