News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: ভারতের ক্ষেপণাস্ত্র সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত ও নির্ভরযোগ্য : প্রতিরক্ষা মন্ত্রী
Image

Rajnath Singh: ভারতের ক্ষেপণাস্ত্র সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত ও নির্ভরযোগ্য : প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): সেনাবাহিনীর মহড়া চলাকালীন সম্প্রতি ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। এ বিষয়ে মঙ্গলবার রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। ভারতের ক্ষেপণাস্ত্র সিস্টেমকে সম্পূর্ণ সুরক্ষিত ও নির্ভরযোগ্য আখ্যা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আমরা নিজেদের অস্ত্র সিস্টেমের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। এ বিষয়ে যদি কোনও ত্রুটি পাওয়া যায়, তা অবিলম্বে সংশোধন করা হবে। আমি সদনকে আশ্বস্ত করতে চাই, আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত নির্ভরযোগ্য এবং সুরক্ষিত। আমাদের নিরাপত্তা পদ্ধতি এবং প্রোটোকল উচ্চ স্তরের।”

ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র পাকিস্তানে ঢুকে পড়া প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য জানা যাবে। আমি আরও জানাতে চাই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শনের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলিও পর্যালোচনা করা হচ্ছে।” রাজনাথ সিংয়ের কথায়, “আমি সদনকে ৯ মার্চ ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলতে চাই৷ ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্র ছেড়ে দেওয়া হয়।”

উল্লেখ্য, গত ৯ মার্চ সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। গত ৯ মার্চের ওই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত। ভুলের জন্য দুঃখপ্রকাশও করেছে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top