News Flash

Image

স্কুলে ঢুকে শিক্ষককে মারধর, চাঞ্চল্য

আগরতলা, ১৪ মার্চ : সোমবার সকালে খয়েরপুর বিধানসভা এলাকায় কাশীপুরের মরিয়মনগর স্কুলে ঢুকে এক শিক্ষককে স্কুল থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে কতিপয় দুর্বৃত্ত। তাতে ওই শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষকের নাম প্রদীপ কর।

আহত শিক্ষকের স্ত্রী জানান, তার স্বামী বিরোধীদল সিপিআইএমের সমর্থক। সেই কারণেই বাইক বাহিনী স্কুল থেকে তাকে তুলে নিয়ে একটি নির্জন জায়গায় প্রচণ্ড মারধর করেছে। তাতে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই।ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্কুল চলাকালে স্কুলের ভিতরে ঢুকে বাইক বাহিনী যেভাবে শিক্ষককে তুলে নিয়ে মারধর করেছে তাতে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্ররা এবং অভিভাবক মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনাকে অপ্রত্যাশিত বলে অনেকেই মন্তব্য করেছেন

Releated Posts

প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণদের অনলাইন কেস ট্র্যাক না করার জন্য শাস্তি দেওয়া যায় না: ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ২ জুলাই: প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণ নাগরিকদের আদালতের ওয়েবসাইটে মামলা অনুসরণ না করার কারণে শাস্তি দেওয়া বা তাদের…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সোনামুড়ায় উদ্ধার বাংলাদেশের দুই কিশোরী, জাল ভারতীয় পরিচয়পত্র চক্রের তদন্তে প্রশাসন

আগরতলা, ২ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি ও উরমাই গ্রামে যৌথ অভিযানে বাংলাদেশের দুই নাবালিকা কিশোরীকে…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবেকাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: আইনসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। বিধানসভার সদস্যদের আদর্শ, নিষ্ঠা ও সেবার মনোভাব আইনসভাকে…

ByByReshmi Debnath Jul 2, 2026

এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি

আগরতলা, ১ জুলাই: এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই ওই দুই…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top