News Flash

  • Home
  • দিনের খবর
  • জনগণের রায়কে মেনে রাজ্যপাল পুরোহিতের কাছে পদত্যাগপত্র জমা দিলেন চান্নি
Image

জনগণের রায়কে মেনে রাজ্যপাল পুরোহিতের কাছে পদত্যাগপত্র জমা দিলেন চান্নি

চণ্ডীগড়, ১১ মার্চ (হি.স.) : পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের কাছে পদত্যাগপত্র দাখিল করলেন। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর চান্নি বলেন, “আমি রাজ্যপালের কাছে আমার পদত্যাগপত্র দিয়েছি। তিনি আমাকে এবং মন্ত্রিসভাকে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। আমি জনগণের রায়কে মেনে নিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা সর্বদা পঞ্জাবের জনগণের সেবা করার জন্য সেখানে থাকব। আমরা আমাদের দায়িত্ব পালন অব্যাহত থাকব এবং তাদের মধ্যে থাকব। আমি নতুন সরকারকে অনুরোধ করছি যে আমরা গত ১১১দিনে যে জনকল্যাণমূলক প্রকল্প এবং পরিকল্পনা নিয়ে এসেছি, তা চালিয়ে যেতে।”
এদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত ভগবন্ত মান এদিন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার কথা বলেন।

তিনি দিল্লিতে দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখাও করবেন বলে ভগবন্ত মান এদিন জানিয়েছেন। ১১৭ সদস্যের বিধানসভায় তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার রাজ্যে আপ সরকার গঠন করতে চলেছে। তারা এবার ৯২টি আসন জিতে পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। এদিন সন্ধ্যার মধ্যে শপথ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top