News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhagwant Mann: ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান, রবিবার অমৃতসরে রোড-শো
Image

Bhagwant Mann: ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান, রবিবার অমৃতসরে রোড-শো

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): আগামী ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল-সহ অনেকেই। শপথ নেওয়ার প্রাক্কালে আগামী রবিবার, ১৩ মার্চ অমৃতসরে রোড-শো করবেন ভগবন্ত মান, উপস্থিত থাকবেন কেজরিওয়াল। শুক্রবারই কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন ভগবন্ত মান। উপস্থিত ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। উভয়ে ভগবন্ত মানকে শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন।

মঞ্চাভিনেতা। দু’বারের সাংসদ। এ বার মুখ্যমন্ত্রী! মঞ্চ পেলেই তিনি যে বাজিমাত করতে পারেন তা আবারও প্রমাণ করে ছাড়লেন। তা সে কৌতুকাভিনয়ের মঞ্চ হোক বা রাজনীতির মঞ্চ। পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর কাঁধে ভর করেই এ বারের বিধানসভা নির্বাচনের বৈতরিণী পার করেছে আম আদমি পার্টি (আপ)। বিজেপি, কংগ্রেস, অকালি-র মতো দুঁদে দলকে ধুয়েমুছে সাফ করে ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন জিতে ক্ষমতায় আপ। শিখরাজ্যে ‘ঝাড়ু’ জয়ধ্বজ তুলে ধরার আসল কারিগর সেই মঞ্চাভিনেতা ভগবন্ত মান।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top