News Flash

  • Home
  • দিনের খবর
  • Devandra fadnavis: শিবসেনা ও এনসিপি-কে খোঁচা ফড়নবীশের, বললেন নোটার থেকে কম ভোট তাঁদের
Image

Devandra fadnavis: শিবসেনা ও এনসিপি-কে খোঁচা ফড়নবীশের, বললেন নোটার থেকে কম ভোট তাঁদের

মুম্বই, ১১ মার্চ (হি.স.): শিবসেনা ও এমসিপি-কে একযোগে বিঁধলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। বললেন, বিজেপি নয়, গোয়ায় শিবসেনার লড়াই তো নোটার বিরুদ্ধে, এনসিপি ও শিবসেনার ভোট নোটার থেকেও কম। গোয়া বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে বিজেপি। একটিও আসনে জিততে পারেনি শিবসেনা ও এনসিপি। শিবসেনার প্রাপ্ত ভোট ০.১৮ শতাংশ ও এনসিপি-র ১.১৪ শতাংশ। এই ফল নিয়েই শুক্রবার শিবসেনা ও এনসিপি-র বিরুদ্ধে তোপ দাগলেন ফড়নবীশ।

গোয়া বিধানসভা নির্বাচনে বিশেষ দায়িত্বে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। এদিন মহারাষ্ট্র বিধানসভার বাইরে ফড়নবীশকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তব্য রাখার সময় ফড়নবীশ বলেছেন, “সেনার অর্থ বিজেপি সেনা, শিবসেনা নয়। বিজেপি নয়, তাঁদের লড়াই ছিল নোটার সঙ্গে (গোয়ায়), এনসিপি ও শিবসেনার ভোট নোটার থেকেও কম….যাঁরা বলতেন প্রমোদ সাওয়ান্তকে ক্ষমতাচ্যুত করবেন তাঁরা নিজেরাই হেরে গিয়েছেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top